Term Conditions Page

Dhaka Arot

Dhaka Arot–এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার বা আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।

সেবার পরিধি
  • Dhaka Arot একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে সবজি, মাছ, মাংস, ফলমূল, গ্রোসারি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পাইকারি দরে বিক্রি করা হয়। আমাদের নিজস্ব ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত এলাকায় পণ্য সরবরাহ করা হয়।
গ্রাহকের যোগ্যতা
  • আমাদের সেবা মূলত যারা বেশি পণ্য কেনাকাটা করে সাপ্তাহিক ও মাসিক বাজার করে পাইকারি ক্রেতা, রেস্টুরেন্ট মালিক, ক্যাটারিং সার্ভিস, কমিউনিটি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
  • অর্ডার করার সময় সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করা গ্রাহকের দায়িত্ব।
অর্ডার ও ডেলিভারি
  • অর্ডার কনফার্ম হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি  করা হবে।
  • প্রাকৃতিক দুর্যোগ, যানজট বা অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হলে Dhaka Arot দায়ী থাকবে না।
  • ডেলিভারির সময় পণ্য যাচাই করে গ্রহণ করা গ্রাহকের দায়িত্ব।
পণ্যের মান ও অভিযোগ
  • Dhaka Arot মানসম্মত ও তাজা পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।
  • ডেলিভারির সময় কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে হবে।
  • ডেলিভারির পর ব্যবহার বা সংরক্ষণজনিত সমস্যার জন্য Dhaka Arot দায়ী নয়।
ওয়েবসাইট ব্যবহার
  • ওয়েবসাইটের কোনো তথ্য, ছবি বা কনটেন্ট অনুমতি ছাড়া কপি বা ব্যবহার করা নিষিদ্ধ।
  • কোনো ধরনের প্রতারণামূলক কার্যকলাপ প্রমাণিত হলে Dhaka Arot গ্রাহকের অ্যাকাউন্ট বাতিল করার অধিকার রাখে।
শর্ত পরিবর্তন
  • Dhaka Arot যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
আইন ও বিচারব্যবস্থা
  • এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তি বাংলাদেশের আদালতের আওতাভুক্ত।

Contact Us

All categories
Flash Sale
Todays Deal